সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

প্রতিনিধি: / ২০৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত তিনশত পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন। রবিবার বেলা ১১ টার দিকে পানগুছি নদীর তীরে উত্তর সুতালড়ী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থা ডরপ এ্যাক্সেস প্রকল্পের সহযোগীতায় স্থানীয় মা সংসদ, যুব গ্রুপ ও ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক মো. শহিদুল ইসলাম খান, আবুয়াল হোসেন হাওলাদার, কৃষাণী লিপি আক্তার, কৃষক নূরুল ইসলাম, শিক্ষার্থী আব্দুল্লাহ হোসেন, জুনায়েত ইসলাম, রহিমা আক্তার চম্পা ও যুব গ্রুপ নেত্রী শেফালী আক্তার রাখি।
 বাক্তারা বলেন, দক্ষিনাঞ্চলের উপকূলীয় এ উপজেলার মানুষ জলবায়ু পরিবর্তনের কারনে প্রতিবছর ঝড়, জলোচ্ছাস, বন্যার কবলে ব্যপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। লবণাক্ততায় ফসল উৎপাদন কমে গেছে। নদী ভাঙ্গনে শতশত পরিবার বসতবাড়ি হারিয়েছে। স্থায়ী বেরিবাঁধ না থাকায় জোয়ারের পানিতে ডুবে যায় শতশত পরিবার ও ফসলি জমি।
বক্তারা এসব ক্ষতির জন্য উন্নত রাষ্ট্রের ভারী শিল্পয়ানকে দায়ী করে ক্ষতিপূরণ দাবি করেন।


এই বিভাগের আরো খবর