সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রতিনিধি: / ২১৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে শমসের আলী ফকির (৩৫)নামে ছয় মাসের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হোচলা গ্রামের জনৈক হামিদ শেখ এর বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম আলমগীর কবীর। গ্রেফতার ফকির শমসের আলী ফকিরহাট উপজেলার সাতশিকা গ্রামের জব্বার আলী ফকিরের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোচলা গ্রামের জনৈক হামিদ শেখ এর বাড়ীতে অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত শমসের আলী ফকিরকে গ্রেফতার করা হয়। তিনি ওই বাড়ীতে আত্মগোপনে ছিলেন। রবিবার(১৫ডিসেম্বর) সকালে গ্রেফতার শমসের আলী ফকিরকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর