সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে ১০০পিচ ইয়াবাসহ কারবারি গ্রেফতার

প্রতিনিধি: / ২০৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের ফকিরহাটে ১০০পিচ ইয়াবাসহ মোঃ ইউসুফ আলী শেখ(৬৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফকিরহাট থানা পুলিশ। শনিবার (১৪ডিসেম্বর) বিকেলে বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহা সড়কের কাটাখালী বাস স্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ ইউসুফ আলী শেখ খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝালবাড়ি গ্রামের আঃ হাকিম শেখের ছেলে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বায়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাটাখালী বাস স্ট্যান্ডে মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করে দেহ তল্লাশি করে ১০০ পিচ ইয়াবা উদ্ধার  করে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, ধৃত আসামীদয় দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ছোট ছোট বাজারে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে গ্রেফতার মোঃ ইউসুফ আলী শেখের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধিন বলেও জানান এ কর্মকর্তা


এই বিভাগের আরো খবর