Dhaka ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরে যেতে হচ্ছে দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৩৩১ Time View

বিদেশ : গত সপ্তাহে দেশে সামরিক শাসন জারির ব্যর্থ চেষ্টার পর দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা গতকাল শনিবার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। খবর এএফপির। দক্ষিণ কোরিয়ার ৩০০ আসনের পার্লামেন্টে প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষে ২০৪ ভোট পড়ে আর বিপক্ষে পড়ে ৮৫ ভোট। অভিশংসনের জন্য প্রয়োজন ছিল ২০০ সদস্যের সমর্থন। এই ভোটাভুটিতে তিনজন সদস্য অনুপস্থিত ছিলেন আর বাতিল হয়ে যায় আটটি ভোট। ইউন তার দায়িত্ব থেকে অপসারিত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত তার অপসারণ বহাল রাখবে কিনা তা নিয়ে আলোচনা চলবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী হান ডাক-সু অন্তর্র্বতী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন। ইউনের ভবিষ্যৎ নিয়ে রুলিং দিতে আদালতের হাতে আরও ১৮০ দিন সময় আছে। ইউন যদি পদচ্যুত হন তবে তিনি হবেন দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি সফলভাবে অভিশংসিত হলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

সরে যেতে হচ্ছে দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে

Update Time : ০২:১৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪