সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিরিয়ায় খাদ্য সরবরাহে আগ্রহী ইউক্রেন

প্রতিনিধি: / ২৯৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় খাদ্য সরবরাহ করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন। গত শুক্রবার এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন দেশটির কৃষিমন্ত্রী ভিটালি কোভাল। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কোভাল বলেছেন, সিরিয়াতে পরিস্থিতি বেশ শোচনীয়। তাই, সেখানে আমাদের খাদ্য সরবরাহ করা উচিত। খাদ্য সরবরাহে আমাদের দিক থেকে কোনও বিধিনিষেধ নেই। যদি সিরিয়া চায়, তবে আমরা তাদের পাশে আছি। এর আগে, সিরিয়ায় গম সরবরাহ স্থগিত করেছে রাশিয়া। নতুন সরকারের ব্যাপারে অনিশ্চয়তা ও মূল্য পরিশোধে বিলম্ব হওয়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়। একাধিক রুশ ও সিরীয় সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। আসাদের আমলে রাশিয়া থেকে নিয়মিত খাদ্য আমদানি করতো সিরিয়া। তবে নতুন সরকারের অধীনে দামেস্ক ও মস্কোর সম্পর্ক কেমন হবে, তা এখনও স্পষ্ট নয়। রাশিয়ার ফেব্রæয়ারি ২০২২-এর আক্রমণের পর ইউক্রেনের রপ্তানি বিপর্যস্ত হয়েছিল, যা কৃষি পণ্য বিশেষ করে গম এবং তেল বীজের রপ্তানি ব্যাপকভাবে কমিয়ে দেয়। তবে, ইউক্রেন এখন একপ্রকার সাগর অবরোধ ভেঙে দিয়ে ওদেসা বন্দরের মাধ্যমে রপ্তানি পুনরায় শুরু করেছে। বিশ্বের অন্যতম খাদ্যশস্য ও তেলবীজ উৎপাদনকারী ও রফতানিকারক দেশ হচ্ছে ইউক্রেন। প্রথাগতভাবে, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে গম ও ভ‚ট্টা রফতানি করে থাকে কিয়েভ। তবে সিরিয়া তাদের প্রধান গন্তব্যস্থল ছিল না। রফতানিকারকদের বরাতে রয়টার্স জানিয়েছে, ২০২৩/২৪ মৌসুমে সিরিয়ার বাজারে ছ হাজার মেট্রিক টন ইউক্রেনীয় ভুট্টা প্রবেশ করেছে। অথচ দেশটির মোট খাদ্যশস্য রফতানির পরিমাণ ছিল প্রায় দুই কোটি ৯৪ লাখ টন। তবে, প্রতিবেশী দেশগুলো থেকে মাধ্যমে কিছু ইউক্রেনের কিছু খাদ্যশস্য সিরিয়ায় পৌঁছাতে পারে। তবে সেগুলি ওই পরিসংখ্যানের মধ্যে ধরা হয়নি বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রাশিয়ার একজন ঘনিষ্ঠ মিত্র ছিলেন আসাদ। তার পতনের পর সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইচ্ছা প্রকাশ করেছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, সিরীয় জনগণের প্রতি কিয়েভের সমর্থন রয়েছে। ভবিষ্যতে দুদেশের সম্পর্ক পুনঃস্থাপনের পথ তৈরি করতে প্রস্তুত তারা।


এই বিভাগের আরো খবর