সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অভিনেতা ডেভিড হ্যারিস মারা গেছেন

প্রতিনিধি: / ২০৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

হলিউড অভিনেতা ডেভিড হ্যারিস মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেতার কন্যা ডাভিনা হ্যারিস জানিয়েছেন, নিউ ইয়র্ক সিটিতে গত শুক্রবার নিজ বাড়িতে মারা যান হ্যারিস। ১৯৭৯ সালের সিনেমা ‘দ্য ওয়ারিয়র্স’- এ কোচিজের ভ‚মিকায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন ডেভিড হ্যারিস। যদিও সিনেমাটি প্রথমে নেতিবাচকভাবে আলোচনায় এসেছিল তবে পরে এটি একটি কালজয়ী সিনেমা হিসেবে জায়গা করে নেয়। বর্তমানে রটেন টম্যাটোসে ৮৮ শতাংশ রেটিং পেয়েছে ছবিটি। ২০১৯ সালে একটি সাক্ষাৎকারে হ্যারিস জানিয়েছিলেন, মানুষ এখনো তাকে ওয়ারিয়র্সের ছেলে হিসেবে চিনতো। হ্যারিসের অভিনয় ক্যারিয়ার বৈচিত্র্যময় ছিল। তিনি ‘ব্রæবেকার’ (১৯৮০) এবং ‘এ সোলজারের স্টোরি’ (১৯৮৪) সিনেমার পাশাপাশি ‘ল আই অর্ডার’ এবং ‘এনওয়াইপিডি বøু’ টিভি শোতে কাজ করেছেন। ডেভিড হ্যারিস ১৯৪৯ সালের ১৮ জুন নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি হাই স্কুলে পারফর্মিং অফ আর্টসে পড়াশোনা করেন। সেখানে একজন ইংরেজি শিক্ষক তাকে নাটক বিভাগে ভর্তির জন্য উৎসাহিত করেছিলেন। তার প্রথম ১৯৭৬ সালের টিভি ফিল্ম ‘জাজ হর্টন অ্যান্ড দ্য স্কটসবরো বয়েজ’-এ অভিনয় করে নজর কাড়েন। পরে তিনি মেরিল স্ট্রিপের সঙ্গে ‘সিক্রেট সার্ভিস’ নাটকেও অভিনয় করেছেন। হ্যারিসের পরিবারে তার বোন, মা, তিন ভাই-বোন এবং দুই নাতি-নাতনি রয়েছেন।


এই বিভাগের আরো খবর