সর্বশেষ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কন্যা শিশুর প্রতি বৈষম্য প্রতিরোধে আইনি পদক্ষেপই ঘথেষ্ঠ নয়—–অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবপ্রসাদ পাল।

প্রতিনিধি: / ১৯৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: কন্যা শিশুর প্রতি বৈষম্য প্রতিরোধে আইনি পদক্ষেপই ঘথেষ্ঠ নয়। সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবপ্রসাদ পাল বলেন, স্কুল শিক্ষক, অভিভাবক ও সরকারী কর্মকর্তাসহ জন প্রতিনিধিদেরও অংশগ্রহনের উপরও গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (২৯ অক্টোবর) সকালে বাগেরহাট যদুনাথ স্কুল এন্ড কলেজে ইয়ুথ সদস্য ফারজানা পায়েলের সভাপতিত্বে  কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবপ্রসাদ পাল ওই কথা বলেন। ব্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর আওতায় অধিকার এখানে এখনই প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও ইয়ুথ সদস্য সহ মোট ৪৫ জন ওই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। অনুষ্ঠানে চিত্রাংকন, অনুপ্রেরনা মুলক বক্তব্য, প্যানেল ডিসকামান, নাচ, গান, কবিতা আবৃতি সহ নানা কর্মসূচী পালন করা হয়। কন্যা শিশুদের নিয়ে ভবিষ্যতে তুমি নিজেকে কিভাবে দেখতে চাও তা নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ই সদস্য ফাতেমা আক্তার সুক্তি ও অমিত দাস শুভ্রের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। অণ্যাণোদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার দিপংকর দাস, তারেক রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। ব্যাকের জেলা প্রতিনিধি এস এম ইদ্রিস আলম, এরিয়া কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, জেলা ইয়ুথ মবিলাইজার রহিমা খাতুন, ইয়ুথ সদস্য ফারজানা পায়েল, স্বদেশ, শুভ্র, রাকিব, মুক্তি ও নিশাত তাবাচ্ছুম প্রমুখ।

বক্তারা কন্যা শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন এবং চ্যালেঞ্জ গুলো নিয়ে সচেতনতা তৈরির মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী করে তোলা ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কন্যা শিশুরা কিভাবে ভবিষ্যৎ দেখতে চায় এবং তাদের সম্ভাবনায় ও চাহিদার প্রতি সমাজের মনোযোগ আকর্ষন করা। এতে করে কন্যা শিশুর অধিকারের গুরুত্ব ও ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন বক্তারা।


এই বিভাগের আরো খবর