সর্বশেষ :
বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তিন মোবাইল অপারেটরকে ১৫ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি: / ২৮২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

আইটি: সতর্ক করার পরও গ্রাহকদের অতিরিক্ত প্রমোশনাল এসএমএস পাঠানোয় গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে ১৫ লাখ টাকা জারিমানা করেছে বিটিআরসি। বিটিআরসির নথি অনুযায়ী, গ্রাহকদের প্রতিদিন তিনটির বেশি প্রচারমূলক এসএমএস পাঠানোর জন্য প্রতিটি অপারেটরকে পাঁচ লাখ টাকা করে জরিমানা দিতে হবে। গ্রাহকরা প্রমোশনাল এসএমএসে বিরক্ত হন। তারা বিভিন্ন সময় বিষয়টি নিয়ে বিটিআরসিতে বিস্তর অভিযোগও করেছেন। বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, অপারেটরগুলো নির্দেশনা মানছে না, তারা গ্রাহকদের ৩টির বেশি প্রমোশনাল এসএমএস পাঠিয়েই চলেছে। এতে গ্রাহকরা মানসিক হয়রানির শিকার হচ্ছেন এবং বিটিআরসির পদক্ষেপ নিয়েও প্রশ্ন আসছে। এর আগে গত বছরের অক্টোবরের শেষের দিকে গ্রাহকদের প্রতিদিন তিনটির বেশি এসএমএস পাঠানোর বিষয়ে গ্রামীণফোনকে প্রথম সতর্ক করেছিল বিটিআরসি। চলতি বছরের এপ্রিলে আর ব্যাখ্যা যাওয়া হয়। একই বছর বাংলালিংককে সতর্ক করা হয় এবং চলতি বছরের মে মাসে এ বিষয়ে ব্যাখ্যা চায় বিটিআরসি। এ ছাড়া একই বছরের অক্টোবরের শেষের দিকে সতর্ক করা হয় রবিকে। পরে নভেম্বরে গ্রাহকদের কাছে প্রতিদিন তিনটির বেশি এসএমএস পাঠানোর ব্যাখ্যা চাওয়া হয়। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মোবাইলে অনাকাক্সিক্ষত বিভিন্ন প্রমোশনাল এসএমএস বন্ধে গ্রাহকদের সচেতন করে আসছে বিটিআরসি। তারা বলছে, মোবাইল অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে প্রমোশনাল এসএমএস বা ক্যাম্পেইন সহায়ক ভ‚মিকা পালন করে। তারপরও ক্ষেত্রবিশেষে গ্রাহকের কাছে এসব বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকরা যেন এসব বন্ধ করতে ‘ডু নট ডিস্টার্ব’ সেবাটি নেন। প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে গ্রাহকরা গ্রামীণফোনের *১২১*১১০১#, বাংলালিংক *১২১*৮*৬# এবং রবি ও এয়ারটেল *৭# ডায়াল করে সেবাটি চালু করতে পারেন।

 

 


এই বিভাগের আরো খবর