Dhaka ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ বিএনপি চায় না: সালাহউদ্দিন

  • Reporter Name
  • Update Time : ১১:৪৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ৩২৬ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি পদ শূন্য হলে সাংবিধানিক সংকট তৈরি হবে। এতে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে। তাই এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ বিএনপি চায় না।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি পদে শূন্যতা রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকট সৃষ্টি করবে। যা দেশে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করবে। সুতরাং ফ্যাসিবাদের দোসররা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘যারা (এই দাবিতে) বিক্ষোভ করছেন তাদের আমরা বারবার বলছি, তারা যেন বঙ্গভবনের আশপাশ থেকে সরে যান। মঙ্গলবার থেকে বঙ্গভবনের আশপাশের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এ ছাড়া রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।’

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ বিএনপি চায় না: সালাহউদ্দিন

Update Time : ১১:৪৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪