সর্বশেষ :
বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গুগল ম্যাপে নিজের অবস্থান যুক্ত করবেন যেভাবে

প্রতিনিধি: / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

আইটি: চলাচলের সময় নিরাপত্তাসহ নানা প্রয়োজনে পরিচিত বা প্রিয়জনকে নিজের অবস্থানের তথ্য (লাইভ লোকেশন) জানানোর প্রয়োজন হয়। এমনকি সন্তানের অবস্থান জানতেও অভিভাবকেরা গুগল ম্যাপের এই ‘লাইভ লোকেশন’ সুবিধা ব্যবহার করেন। সাধারণত গুগল ম্যাপে পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি নিজের ভৌগোলিক অবস্থান পরিচিত ব্যক্তিদের সঙ্গে সহজেই শেয়ার করা যায়। দেখে নেওয়া যাক, কীভাবে গুগল ম্যাপের লাইভ লোকেশন সুবিধা ব্যবহার করে নিজের অবস্থানের তথ্য অন্যকে জানানো যায়। প্রথমে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপে যেতে হবে। গুগল ম্যাপের ফিডে ওপরে ডানদিকে প্রদর্শিত প্রোফাইল আইকন চাপতে হবে। এরপর সেখানে দেখানো অপশন থেকে লোকেশন শেয়ারিংয়ে ক্লিক করুন। এরপরের পেজের নিচে থাকা শেয়ার লোকেশনে ট্যাপ করতে হবে। সেখানে লোকেশন জানানোর কাক্সিক্ষত সময় নির্ধারণ করতে হবে। ১ ঘণ্টা থেকে শুরু করে ২৪ ঘণ্টা সময় নির্ধারণ ছাড়া পরবর্তী সময়ে বন্ধ না করা পর্যন্ত এ অবস্থানের তথ্য জানানো যাবে। সময় নির্ধারণ করার পর নিচে থাকা অপশন থেকে বিভিন্ন ব্যক্তির ই-মেইল ঠিকানা দেখা যাবে। কাক্সিক্ষত ব্যক্তির ই-মেইল ঠিকানা নির্বাচন করতে হবে। এরপর শেয়ার অপশনে ট্যাপ করতে হবে। এ ছাড়া প্রদর্শিত ই-মেইল ঠিকানায় কাক্সিক্ষত ব্যক্তির ই-মেইল না থাকলে তিনটি ডট মেনুতে ট্যাপ করে সার্চ বক্সে তার ই-মেইল ঠিকানা লিখে সেন্ড অপশনে ট্যাপ করতে হবে। পাশাপাশি নিচে থাকা জিমেইল আইকনে ট্যাপ করে শেয়ার অপশনে ট্যাপ করে শেয়ার লিংকটি কাক্সিক্ষত ব্যক্তির সঙ্গে শেয়ার করতে হবে। এরপর যার সঙ্গে লোকেশন শেয়ার করা হয়েছে, তিনি লাইভ লোকেশন দেখার পাশাপাশি যন্ত্রে চার্জের পরিমাণও দেখতে পারবেন। এরপর স্টপ অপশনের মাধ্যমে লোকেশন শেয়ার বন্ধ করা যাবে।


এই বিভাগের আরো খবর