সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তানজিন তিশা নায়িকাদের চরিত্র নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ২০৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: শুধু অভিনয়ই নয়, বিভিন্ন ইস্যুতে সরব থাকেন অভিনেত্রী তানজিন তিশা। পোস্ট বা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায় তাকে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলেন হুটহাট নায়িকাদের চরিত্র হরণ নিয়ে। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই অভিনেত্রী লেখেন, ‘কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ, কেন? ভাই, একটা মেয়ে সাধনা, অধ্যবসায়, পরিশ্রমের দীর্ঘ জার্নিতে অভিনয়টা ভালো করলেই নায়িকা হয়।’ তিনি আরো লেখেন, ‘আমরা পরিবারের চেয়ে লাইট ক্যামেরা অ্যাকশন সংশ্লিষ্ট মানুষদের সাথেই বেশি সময় কাটে সেদিক থেকে এইটাও আমাদের পরিবার। আর পরিবার হয়ে উঠলেই গভীর সম্পর্ক গড়ে ওঠে। যেখানে সম্পর্ক আছে সেখানে ভুল-বোঝাবুঝি আছে। আমার মা, বাবা, ভাই, বোনদের সাথেও ভুল-বোঝাবুঝি হয়। কই তারা তো চরিত্র নিয়ে প্রশ্ন তোলে না? তাহলে আপনারা আমাদের কেমন পরিবারের সদস্য হলেন যে কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করেন!’ তিনি পোস্টটি শেষ করেছেন কয়েকটি প্রশ্ন রেখে, ‘নাকি যুক্তি দিয়ে হেরে যাবেন বলে, নারীদের চরিত্রে হাত দিয়ে দাবিয়ে রাখতে চান? ভুল-বোঝাবুঝি হলে যুক্তি দিয়ে কথা বলেন, তাতে আমাদের সার্বিক সম্মান বজায় থাকবে। আপনার পরিবারের কাউকে ছোট করে কি আপনি বড় হচ্ছেন ভাবছেন?’ তানজিন তিশা এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী। ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন। এখন প্রস্তুতি নিচ্ছেন বড় পর্দার। জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তাকে দেখা যাবে বড় পর্দায়।


এই বিভাগের আরো খবর