সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাবিতে নিহত তোফাজ্জলের গল্প পর্দায় আসছে

প্রতিনিধি: / ২১৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন তোফাজ্জল হোসেন। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা। মর্মান্তিক এই হত্যাকান্ডের বিচার চেয়ে সরব গোটা দেশ। ইতিমধ্যেই তোফাজ্জলকে হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে। হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এবার সেই তোফাজ্জলকে নিয়ে নির্মিত হয়েছে নাটক। খলিলুর রহমান কচির পরিচালনায় এর নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। স¤প্রতি আফতাব নগরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। নাটকে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান। তিনি বলেন, ‘ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরাপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে! মনে হয়েছে, আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি।’ ইমরান জানান, নাটকের ‘জন্ম নিয়ে করেছি ভুল’ শিরোনামের একটি গান প্রকাশিত হবে। এটি গেয়েছেন সুজন হোসেন। কথা-সুরও তারই করা। আর নাটকটি আগামী শুক্রবার মুক্তি পাবে ইমরান হা-শো নামের একটি ইউটিউব চ্যানেলে। ‘তোফাজ্জলের শেষ ভাত’ নাটকে ইমরান ছাড়াও অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বরিশালের বাদল, এরশাদ মন্ডল, শান্তা পাল, মিরাজসহ অনেকেই। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গেল ১৮ সেপ্টেম্বর গণপিটুনিতে নিহত হন তোফাজ্জল হোসেন। এদিন সন্ধ্যা পৌনে ৭টা থেকে তিন ঘণ্টা আটকে রেখে তাকে নির্যাতন করা হয়। প্রথমে হলের গেস্টরুমে তোফাজ্জলকে মারধর করেন কিছু ছাত্র এবং পরে তাকে খাওয়ানোর জন্য ডাইনিং রুমে নিয়ে যাওয়া হয়। এরপর তারা অন্য একটি গেস্টরুমে নিয়ে গিয়ে আবারও নির্যাতন করে। একপর্যায়ে তোফাজ্জলের মৃত্যু হয়।


এই বিভাগের আরো খবর