সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাকিবের ‘তুফান’ ফের পাইরেসির কবলে

প্রতিনিধি: / ২০৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: দেশ-বিদেশ কাঁপিয়েছে ঈদে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচত সিনেমা ‘তুফান’। এখন কাঁপাচ্ছে ওটিটি প্লাটফর্ম চরকি। তবে নতুন খবর হলো, মুক্তির তিন দিনের মাথায় পাইরেসির কবলে ‘তুফান’ সিনেমা। গত রোববার রাত থেকে ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রামের বিভিন্ন গ্রæপে সিনেমাটি পাওয়া যাচ্ছে। ২ ঘন্টার ১৮ মিনিটের এই সিনেমাটিতে দেখা যায় চরকির লোগোও। শুধু এবারই নয়, সিনেমা হলে ‘তুফান’ যখন তুমুল ঝড় তুলেছিলে, সে সময়ও পাইরেসির কবলে পড়ে ‘তুফান’। দ্রæত পদক্ষেপের ফলে সে সময় পাইরেসির হাত থেকে রক্ষা পায় সিনেমাটি। ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। রায়হান রাফীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে। সিনেমাটির প্রযোজনায় আছে বাংলাদেশ ও ভারতের তিনটি বড় প্রতিষ্ঠান- আলফা আই, চরকি ও এসভিএফ (কলকাতা)। এদিকে ১৫ কোটি টাকা বাজেটের নতুন সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছেন শাকিব খান। সিনেমার নাম ‘বরবাদ’। সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। চলতি বছর ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘তুফান’। একে একে ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ প্রায় ২০টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। যেকোনো বাংলা সিনেমার জন্য বিশ্বব্যাপী মুক্তির ক্ষেত্রে শাকিবের তুফানই সবচেয়ে এগিয়ে।


এই বিভাগের আরো খবর