সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মেহজাবীনের ‘সাবা’ এবার বুসানে যাচ্ছে

প্রতিনিধি: / ১৯২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: বর্তমান সময় শোবিজ অঙ্গনের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন মেহজাবীন চৌধুরী। বিশেষ করে ছোট পর্দায় তিনি অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। স¤প্রতি তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’ বেশ সাড়া ফেলেছে। ইতোমধ্যে সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সেখানেও প্রশংসিত হয়েছে ছবিটি। এবার জানা গেল মেহজাবীনের জন্য আরও এক সুখবর। ‘সাবা’ অফিসিয়ালি সিলেক্ট হয়েছে বুসান চলচ্চিত্র উৎসবের জন্য। সিনেমাটির জায়গা হয়েছে উৎসবের ‘এ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ ক্যাটাগরিতে। এই খুশির খবরটি মেহজাবীন নিজেই জানিয়েছেন ভক্তদের। এই ক্যাটাগরিতে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, ইরানসহ বিশ্বের আরও বেশকিছু দেশের মোট ২৮ সিনেমা রয়েছে। যাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে ‘সাবা’কে। উৎসবটি চলবে অক্টোবরের ২ থেকে ১১ তারিখ পর্যন্ত। ‘সাবা’ প্রথম প্রদর্শিত হবে অক্টোবরের ৪, ৭ ও ৮ তারিখ। মেহজাবীনের প্রথম এ সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। এ নিয়ে মেহজাবীন বলেন, ‘সাবা’ নারীকেন্দ্রিক একটি গল্পের সিনেমা। এবার এ সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে। বিষয়টি আমার জন্য অত্যন্ত আনন্দের। আশা করছি এখানেও ছবিটি দেখে মুগ্ধ হবেন সবাই। ‘সাবা’র পরিচালক মাকসুদ হোসেন গেøাবাল মিডিয়া মেকার্সসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র কর্মশালায় অংশগ্রহণ করেছেন। সেইসঙ্গে ‘সাবা’সহ নিজের পরিচালিত আরও একটি সিনেমা নিয়ে ভারত ও বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম বাজারের কো-প্রোডাকশনে অংশ নিয়েছেন। ছবিটির গল্প লিখেছেন ত্রিলোরা খান ও নির্মাতা নিজে। মেহজাবীন ছাড়াও ‘সাবা’ সিনেমায় আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার এবং রোকেয়া প্রাচীর মতো অভিনয়শিল্পীরা।


এই বিভাগের আরো খবর