সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু আটক

প্রতিনিধি: / ১৮৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: বর্তমান সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে গুলশান এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম। কয়েক বছর থেকে নিয়মিত নাটক নির্মাণ করছেন তরুণ এ নির্মাতা। তার নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায়। তরুণদের মধ্যে তিনি বিশেষভাবে জনপ্রিয় কারণ তার গল্প বলার ধরন এবং বিষয়বস্তু দর্শকদের আকৃষ্ট করে। রিংকু আটকের খবর শুনে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না।’ নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা। তাকে কি কারণে মধ্য রাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি বললেন খায়রুল বাসার। রিংকুর নির্মিত নাটকের সংখ্যা দেড় শতাধিক। তার নাটকগুলোর মধ্যে রয়েছে, রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, বøগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙ্গর, রিকশা গার্লসহ প্রায় এক শতাধিক নাটক নির্মাণ করেছেন।


এই বিভাগের আরো খবর