সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রিয়াহ সিংহ মিস ইউনিভার্স ইন্ডিয়া

প্রতিনিধি: / ২০৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর মুকট জিতলেন গুজরাটের সুন্দরী রিয়াহ সিংহ। গত রোববার রাজস্থানের জয়পুরে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর ফাইনালেরে আসর বসে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযাযী, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে বাজিমাত করেছেন ১৯ বছর বয়সী রিয়াহ সিংহ। তিনি পেলেন মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এর খেতাব। এবার তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায়। গত রোববার রাতে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর শিরোপা জিতে রিয়া বলেন ‘আজ আমি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এর খেতাব জিতে খুবই খুশি এবং কৃতজ্ঞ’ এদিন মিস ইউনিভার্স ইন্ডিয়ার ফাইনালে উপস্থিত ছিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলাও। বিচারকের আসনে ছিলেন তিনি। অভিনেত্রী তথা ২০১৫ মিস ইউনিভার্স ইন্ডিয়ার বিজয়ী ঊর্বশী রাউতেলা এদিন তার হাত দিয়েই রিয়া সিংহের মাথায় মুকুট পরিয়ে দেন। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এ প্রথম রানার আপ হয়েছেন প্রাঞ্জল প্রিয়া এবং প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছেন ছাভি ভার্জ। সুস্মিতা রায় তৃতীয় রানার আপ রূপফুজানো হুইসো চতুর্থ রানার-আপ স্থান অধিকার করেছেন। বছরের শেষের দিকে মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলেছে মিস ইউনিভার্স ২০২৪, সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রিয়া।


এই বিভাগের আরো খবর