সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মিম কাশফুলের বনে হারালেন

প্রতিনিধি: / ১৮২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: কাশফুলের শুভ্রতা নিয়ে আগমন ঘটেছে ঋতুরানী শরৎকালের। সারি সারি কাশফুল ফুটে প্রকৃতি যেন ঝলমল করছে। সেই কাশফুলের বনে হারালেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশিাপাশি নিজের রূপ, গুনে ভক্তদের মাঝে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়ান মিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই তারকা। স¤প্রতি শরৎ-এর বিকেলে সন্ধ্যা নামার আগেই কালো শাড়ি ও লাল বøাউজে কাশফুলের মাঝে হারাতে দেখা গেল এই নায়িকাকে। একের পর এক পোজে ছবি তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার দিয়ে মিম লিখেছেন, ‘শরতের শেষ থেকে…. বসন্ত পুরোটা ভেবে তোমাকে কেটে যাবে যদি মন থেকে ডেকে দেখো আমায় পেয়ে যাবে’। বাঙালি কন্যা মিমকে খোলা চুল ও শাড়িতে দেখতে মোহমীয় লাগছিল। যে রূপ দেখে প্রশংসায় মেতেছেন তার ভক্ত-অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘নজর ফেরানো দায়’। কারো মন্তব্য, ‘শরৎকে বরণ করে নিলেন মিম।’ কেউ আবার অভিনেত্রীর বর্তমান ব্যস্ততা কি নিয়ে সেসবও জানতে চেয়েছেন। হুমায়ুন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে সবার নজরে আসেন মিম। এরপর আর পেছিন ফিরে তাকাতে হয়নি তাকে। সর্বশেষ মিমকে সঞ্জয় সমাদ্দারের ‘মানুষ’ সিনেমাতে দেখা গেছে। এ ছাড়া ‘বø্যাক’ ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি’ পরাণ নামের বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।


এই বিভাগের আরো খবর