সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ক্যামেরন এবার হিরোশিমা নিয়ে সিনেমা বানাবেন

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’ খ্যাত হলিউডের কিংবদন্তি নির্মাতা জেমস ক্যামেরন। এবার ইতিহাসেরই এক ভয়াবহ অধ্যায় পর্দায় ফুটিয়ে তুলতে যাচ্ছেন এ পরিচালক। এবার তার সিনেমার গল্পের প্লট জাপানের হিরোশিমা। দ্য হলিউড রিপোর্ট প্রতিবেদনে জানা যায়, নতুন সিনেমার পরিকল্পনা করেছেন জেমস ক্যামেরন। সিনেমার জন্য একটি বইয়ের স্বত্বও কিনেছেন। চার্লস পেলেগ্রিনোর ‘ঘোস্টস অব হিরোশিমা’র স্বত্ব কিনলেন ক্যামেরন। তবে খবুওই মজার ব্যাপার হলো, বইটি এখনও কিন্তু প্রকাশ পায়নি। তবে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের আগস্ট মাসে এ বইটি প্রকাশ পাবে। উল্লেখ্য, হিরোশিমায় বোমা হামলার ৮০ বছর পূর্তি উপলক্ষে বইটি প্রকাশ করা হচ্ছে। প্রতিবেদন আরও বলা হয়, শুধুমাত্র এই বই থেকেই সিনেমা নির্মাণ করছেন না তিনি। এর পাশাপাশি গল্প সাজানোর ক্ষেত্রে আরও দুটি বইয়ের সাহায্য নিচ্ছেন তিনি। একই লেখকের ‘ঘোস্টস’ ও ২০১৫ সালে প্রকাশিত ‘লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’ থেকে সিনেমা নির্মানের জন্য সাহায্য নেওয়া হবে। আর সিনেমার নামও দেওয়া হচ্ছে ‘দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’। এ সিনেমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানের অবস্থা দেখানো হবে। বিশেষত, বোমা হামলার পর হিরোশিমার যা হয়েছিল, সেটাতেই বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। তবে সিনেমার মূল বিষয়বস্তু হবে বোমা হামলার পর বেঁচে যাওয়া মানুষ। উল্লেখ্য, হিরোশিমা নাগাসাকিতে বোমা হামলায় যারা মারা গিয়েছিলেন, বলতে গেলে তারা একরকম বেঁচেই গিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে যারা জীবিত ছিলেন, তাদেরকে জীবদ্দশায় কঠিন মরণ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। এ সিনেমার মধ্য দিয়েই বিশ্ববিখ্যাত পরিচালক ক্যামেরন ফিরছেন হলিউড জগতে। ১৯৯৭ সালের পর থেকে ক্যামেরন ব্যস্ত ছিলেন ‘অ্যাভাটার’ নিয়ে। এবার নতুন গল্পে মন দেবেন এই নির্মাতা, সেটিও হিরোশিমার মতো ঐতিহাসিক প্রেক্ষাপটকে ঘিরে। এদিকে হলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যম জানিয়েছে, প্রকাশিত বই দুটো নিয়ে কাজ শুরু করেছেন ক্যামেরন। নতুন বইটি ২০২৫ সালে প্রকাশ হওয়ার পর তিনি সিনেমার মূল কাজ শুরু করবেন।


এই বিভাগের আরো খবর