সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জনি মাস্টার গ্রেপ্তার যৌন হয়রানির অভিযোগে

প্রতিনিধি: / ১৯২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: যৌন নিপীড়নের অভিযোগে বলিউডের ব্যবসাসফল সিনেমা ‘স্ত্রী-টু’র কোরিওগ্রাফার জনি মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। মহিলা সহকর্মীর অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার সাইবেরাবাদ পুলিশ গোয়ার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে। জনপ্রিয় এই কোরিওগ্রাফারের আসল নাম শেখ জনি বাসা। তিনি বলিউডের আলোচিত ‘স্ত্রী ২’ ছবির দুটি গান কোরিওগ্রাফ করেছেন। কাজ করেছেন সালমন খান, রাম চরণ, আল্লু অর্জুনের সঙ্গেও। চলতি বছরে তিনি ‘থিরুচিত্রমবলম’ ছবির গান ‘মেঘম কারুক্কথার’ জন্য জাতীয় পুরস্কার অর্জন করেন। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, গত বুধবার যৌন হেনস্তার অভিযোগে জনি মাস্টারের বিরুদ্ধে মামলা দায়ের করে তার এক নারী সহকারী। ২১ বছর বয়সী ওই নারীর মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় জনিকে। মামলার এজাহারে বলা হয়েছে, জনির সহকারী হিসেবে কাজ করতেন ভুক্তভোগী নারী। গত ৬ বছর ধরে তাকে যৌন হেনস্তা করছেন জনি। কখনো আউটডোর শুটিংয়ে, কখনো ওই নারীর বাড়িতে যৌন হেনস্তা করেন এই নৃত্যপরিচালক। তার বিরুদ্ধে ৪০ পৃষ্ঠার হাতে লেখা অভিযোগ দিয়েছেন ওই নারী। ‘স্ত্রী-২’ সিনেমার ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’ এই দুই জনপ্রিয় গানের কোরিওগ্রাফি করেন শেখ জনি বাসা। এতে পারফরম করতে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শেখ জনি বাসা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘জনি মাস্টার’ নামে সুপরিচিত। মূলত তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন জনি। তবে বলিউডেও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’, ‘লাল পিলি আঁখিয়া’। তবে ‘স্ত্রী-টু’ সিনেমার গানের কোরিওগ্রাফি তাকে ব্যাপকভাবে আলোচনায় এনেছে।


এই বিভাগের আরো খবর