সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাজার পক্ষ ও মিলাদুন্নবী নিয়ে সংঘর্ষ নিহত ১

প্রতিনিধি: / ২৮১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ছয়সূতি প্রতাপনাথ সংলগ্ন মাজার পক্ষ ও এলাকাবাসীর মধ্যে গত সোমবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতাপনাথ এলাকায় মাজারের সংলগ্ন একটি ঘটনাকে কেন্দ্র করে মাজার পক্ষ ও এলাকাবাসীর পক্ষের মধ্যে দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত সংঘর্ষে মিলন মিয়া (৪০) নামে একজন নিহত হয়। এ সময় দুই পক্ষের অর্ধশত আহত হয়েছে। আহতরা হলেন সেলিম মিয়া (৩২) রইছ মিয়া (৩০) বাবু মিয়া (১০) আনোয়ারা বেগম (৮০) রূপবানু (৫০)। এই ঘটনায় গত সোমবার বিকাল ৩টার দিকে ছয়সূতি কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে কুলিয়ারচর ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে প্রতি বছর এই সম্মেলন অনুষ্ঠিত হইয়া আসছে। মাজার কমিটি উগ্রপন্তি লোকজন এসে কেন্দ্রীয় মসজিদে বিভিন্ন কাঁচ ভাংচুর করেছে একটি পক্ষ। অন্য দিকে মাজারের আশপাশের ১০টি দোকান ভাংচুর করেছে উৎশৃঙ্খল জনতা। এ ছাড়া মাজারের ভিতরে ও বাহিরে ব্যাপক ভাংচুর করা হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হয়েছে। মঙ্গলবার সকালে দিকে এলাকাবাসী আবারও বিক্ষোভ মিছিল করেছে। মিলন মিয়া খুনের ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন ফজলুল আল আমিন (৪৮), মোঃ রাজু মিয়া (২৪), সৈয়দ মুরছালিন (৪৪), শফিকুল ইসলাম (৪০), মোঃ শাহিদ মিয়া (২৩), আমির হোসেন (৪০),  চান মিয়া (৪২), মোঃ তুষার মিয়া (১৮) ও রকি মিয়া (২০)। কুলিয়ারচর থানার অফিসার ইনর্চাজ সারোয়ার জাহান এই প্রতিবেদক’কে বলেন, সহিংসতা এড়ানোর জন্য এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ৯ জন কে গ্রেপ্তার করার পর কিশোরগঞ্জ জেলে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর