সর্বশেষ :
মোরেলগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস যে কারণে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তান-ফ্রান্সের উদ্বেগ হরমুজের ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের নজরদারি ড্রোন নিখোঁজ শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং মার্চে সমুদ্রের তাপমাত্রা ছিল রেকর্ডের কাছাকাছি: ইইউ পর্যবেক্ষণ সংস্থা জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান: গণমাধ্যম বাগেরহাটের মোরেলগঞ্জে ০২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এষা দেওল যৌন হেনস্থার শিকার

প্রতিনিধি: / ১৮৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: পর্দায় মিষ্টি প্রেমের গল্পে লাস্যময়ী নায়িকার চরিত্রে অভিনয় করলেও বাস্তবজীবনে পুরো বিপরীত বলিউড অভিনেত্রী এষা দেওল। কিন্তু এত দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন অভিনেত্রী হয়েছেন যৌন হেনস্তার শিকার। এক শোর মঞ্চে ওঠার সময় দেহরক্ষীদের উপেক্ষা করেই নায়িকাকে বাজেভাবে স্পর্শ করেছিলেন এক যুবক! এরপর হাতেনাতে ধরেও ফেলেন সেই অভিযুক্তকে। স¤প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এষা দেওল এ ঘটনা জানিয়ে বলেন, ঘটনাটি প্রায় ২০ বছর আগের। ২০০৫ সালে ছবির প্রচারে পুনে গিয়েছিলেন। সেখানেই ভিড়ের মধ্যে এক আপত্তিকর কাÐ ঘটায় এক যুবক। সেই ঘটনা বর্ণনা করে এষা বলেন, ‘ছবির কলাকুশলীরা একে একে মঞ্চে উঠছিলেন। আমি ওদের পেছনে ছিলাম। আমাকে ভিড়ের হাত থেকে বাঁচাতে নিরাপত্তারক্ষীরাও ছিলেন। তবু তার মধ্যে টের পেলাম কেউ আমাকে নোংরাভাবে স্পর্শ করল। টের পাওয়ামাত্রই ঘাড় ঘুরিয়ে ফেললাম। পেয়েও গেলাম যে কুকর্মটা করেছিল। ভিড়ের মধ্যে থেকেই তার জামার কলার ধরে টেনে চড় থাপ্পড় মারা শুরু করেছিলাম।’ এষা আরও বলেন, ‘আমি এমনিতে মাথা গরম মানুষ নই। কিন্তু যখন কোনো কিছু আমার সহ্যের বাঁধ ভেঙে দেয়, তখন রাগে ফেটে পড়ি। আর বিশেষ করে এ রকম পরিস্থিতিতে যে কোনো মেয়ের প্রতিবাদ করা উচিত, যেভাবেই হোক প্রতিবাদ করা উচিত। শুধু বুকের খাঁচা বড় বলে, শারীরিকভাবে নারীর তুলনায় বেশি শক্তিশালী বলে পুরুষেরা এসব করে পার পেয়ে যেতে পারে না।’ উল্লেখ্য, ২০০২ সালে ‘মেরে দিল সে পুচে’র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন এষা দেওল। ‘তুম জানো না হাম’, ‘ধুম’, ‘যুবা’, ‘নো এন্ট্রি’, ‘কাল’, ‘পেয়ারে মোহন’, ‘কাশ’, ‘ম্যায় আইসা হি হুঁ’, ‘ডার্লিং’, ‘জাস্ট ম্যারেড’ মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।


এই বিভাগের আরো খবর