সর্বশেষ :
মোরেলগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস যে কারণে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তান-ফ্রান্সের উদ্বেগ হরমুজের ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের নজরদারি ড্রোন নিখোঁজ শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং মার্চে সমুদ্রের তাপমাত্রা ছিল রেকর্ডের কাছাকাছি: ইইউ পর্যবেক্ষণ সংস্থা জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান: গণমাধ্যম বাগেরহাটের মোরেলগঞ্জে ০২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তান-ফ্রান্সের উদ্বেগ

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বিদেশ : লেবাননে ইসরায়েলের নির্বিচারে হামলা ‘যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন’ উল্লেখ করে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। দুজনের এক ফোনালাপে এ উদ্বেগ উঠে আসে। খবর বিবিসির। আলোচনায় ব্যারো বলেন, অঞ্চলটিতে ‘দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা’ প্রতিষ্ঠায় কূটনৈতিক পথ অনুসরণের পাকিস্তানের প্রচেষ্টাকে সমর্থন করে ফ্রান্স। এ বিষয়ে গতকাল শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতাই লেবাননে সংঘটিত যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন ও তা মেনে চলার গুরুত্বের দিকটিতে জোর দিয়েছেন।’ আজ শনিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই আলোচনা আদৌ হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। এমনই প্রেক্ষাপটে ফ্রান্স ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ হলো। রসমপ্রতি পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু এই চুক্তি নিয়ে নানামুখী টানাপোড়েন দেখা দিয়েছে। কারণ, যুদ্ধবিরতির শর্তে লেবাননের ওপর হামলা বন্ধ করার কথা থাকলেও ইসরায়েল হামলা চালিয়েই যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ইসরায়েলি হামলায় গতকাল বৃহস্পতিবারও ৩০৩ জন নিহত হয়েছেন। এরই মধ্যে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সমপ্রদায় ইসরায়েলকে এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

 


এই বিভাগের আরো খবর