Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকে গুরুত্ব দেয়া প্রয়োজন সংস্কারের সঙ্গে : মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৩২৯ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। তবে সংস্কারের পাশাপাশি অন্তর্বর্তী সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া প্রয়োজন।

রোববার (১৫ সেপ্টেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, কিছু রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ঐক্য বিনষ্ট হতে পারে। বিবেদ নয় নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখাই মূল কাজ।

ছাত্র জনতার আন্দোলনকে বিনষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের দোসররাই বিভিন্ন শিল্প কারখানায় আন্দোলনকারী শ্রমিকদের ও ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের বিষয় নিয়ে নানাভাবে উস্কানি দিচ্ছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অবদানকে খাটো করে দেখার কোন অবকাশ নেই।

ছাত্র-জনতার আন্দোলনে ৮৭৫ জন নিহতের মধ্যে বিএনপির ৪২২ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন বলেও যোগ করে মির্জা ফখরুল।

Tag :
About Author Information

জনপ্রিয়

সংবাদ সম্মেলনে ফরিদপুর নাগরিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন বর্জনের ঘোষণা

নির্বাচনকে গুরুত্ব দেয়া প্রয়োজন সংস্কারের সঙ্গে : মির্জা ফখরুল

Update Time : ১১:৪৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪