সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আফ্রিকান অভিনেতা ডার্লিংটন মাইকেলস মারা গেছেন

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: প্রয়াত হলেন প্রখ্যাত দক্ষিণ আফ্রিকান অভিনেতা ডার্লিংটন মাইকেলস। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। চিকিৎসাও চলছিল তার। তবে শেষরক্ষা হল না। না ফেরার দেশেই পাড়ি জমালেন তিনি। ইসিডিঙ্গোতে জর্জি ‘পাপা জি’ জামদেলার চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন ডার্লিংটন। প্রায় ২০ বছর ধরে, ডার্লিংটন মাইকেলস তার চরিত্রের অনন্য শৈলী দিয়ে শ্রোতাদের বিমোহিত করেছিল। তার মৃত্যুর খবরে দক্ষিণ আফ্রিকার অনুরাগীদের গভীরভাবে শোকাহত করেছে, কারণ দেশের অন্যতম আইকনিক টেলিভিশন ভিলেন হিসাবে বিবেচনা করা হয়েছিল তাকে। সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশন (এসএবিসি) ডার্লিংটন মাইকেলসের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে লেখা হয়েছে, ‘এসএবিসি কিংবদন্তি ডার্লিংটন মাইকেলসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বিনোদন শিল্পে তার বিশাল অবদান চিরদিন স্মরণ করা হবে। আমরা মাইকেলস পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’


এই বিভাগের আরো খবর