সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সালমানের ঘড়িতে ৭১৪টি সাদা হীরা, দাম ৫৯ কোটি টাকা

প্রতিনিধি: / ২১২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: হল রুম ভর্তি অতিথি। তাদের একজন বলিউড অভিনেতা সালমান খান। তার পরনে কালো রঙের শার্ট। তার সামনে দাঁড়ানো এক ব্যক্তি সালমান খানকে একটি হাতঘড়ি পরিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন। তারপর ঘড়িটি ক্যামেরার দিকে ধরেন সালমান খান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিলাসবহুল গহনা ও ঘড়ি প্রস্তুতকারী ব্র্যান্ড ‘জ্যাকব অ্যান্ড কোম্পানি’। এর প্রতিষ্ঠাতা জ্যাকব আরবো। ভিডিওতে যে ব্যক্তি সালমান খানকে ঘড়ি পরিয়ে দেন তিনি অন্য কেউ নন, জ্যাকব আরবো নিজেই। শুধু তাই নয়, ভিডিওটি জ্যাকব তার নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় চর্চায় পরিণত হয়েছেন সালমান খান ও তার হাতঘড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সালমান খানের হাতঘড়ির মডেল বিলিয়নিয়ার থ্রি। ব্যয়বহুল ঘড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছে হীরা-পান্না। জ্যাকব অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুসারে, সালমান খানের এ ঘড়ির ভেতরের রিংয়ে মোট ১৫২টি সাদা পান্না-কাটা হীরা রয়েছে; যার প্রতিটি অংশে ৭৬টি হীরা ব্যবহার করা হয়েছে। ঘড়ির চেইন ৫০৪টি সাদা পান্না-কাটা হীরা দিয়ে সজ্জিত। মুভমেন্ট ব্রিজগুলোতে ৫৭টি হীরা রয়েছে। এতে মোট ৭৮৯টি সাদা হীরা ব্যবহার করা হয়েছে। বিলাসবহুল ঘড়িটির মূল্য ৪১.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৯ কোটি ৬১ লাখ টাকার বেশি)।


এই বিভাগের আরো খবর