সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আলিয়া ভাট এবার জনপ্রিয় ফ্যাশন উইকে

প্রতিনিধি: / ২০৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: প্রতিবছর প্যারিস ফ্যাশন উইকে বলিউড থেকে জায়গা করে নেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার সেই ফ্যাশন উইকে দেখা যাবে আলিয়া ভাটকে। জানা গেছে, ঐশ্বরিয়ার পাশাপাশি তিনিও হাঁটবেন এই জনপ্রিয় ফ্যাশন উইকে। বচ্চন পরিবারের বউ হওয়ার পর থেকেই কাজ কমিয়ে দেন ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যার জন্মের পর অভিনেত্রীর ছবির সংখ্যা একেবারেই কমে যায়। অবশ্য ২০২৩ সালে মণিরতœমের ‘পন্নিয়ান সিলভন’ সিনেমার মাধ্যমে কামব্যাক করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। তবে গতবছর প্যারিস ফ্যাশন উইকে হেঁটে সমালোচনার মুখে পড়েছিলেন। ‘বড্ড বেশি প্লাস্টিক সার্জারি’, এমন মন্তব্য করা হয়েছে অভিনেত্রীকে দেখে। অন্যদিকে, করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এবার করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমায় আবারও মারকাটারি লুকে ধরা দিতে চলেছেন আলিয়া ভাট। চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পাবে এই সিনেমা। ভাইকে বাঁচাতে বোন কতদূর যেতে পারে সেই দুঃসাহসিক গল্পের পর্দায় তুলে ধরবে ‘জিগরা’। এক অনাথ ভাইবোনের মান-অভিমান, আগলে রাখার আবেগঘন মুহূর্ত সবটাই ফুটে উঠেছে টিজার-ট্রেলারে। বলাই বাহুল্য, এই সিনেমার সুবাদে যে আলিয়া ভাট আরও একবার ছক্কা হাঁকাবেন। ট্রেলারেই সেই হুঙ্কার দিয়ে দিলেন তিনি। আলিয়া ভাটের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ‘আর্চিস’ খ্যাত বেদাং রায়না।

 

 


এই বিভাগের আরো খবর