সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সামান্থা নতুন লুকে নজর কাড়লেন

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সামান্থার পরনে ব্যায়ামের পোশাক। দুই হাতে ডাম্বেল। ক্যামেরার বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন ভারতের দক্ষিণী সিনেমার এই নায়িকা। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা একটি ছবিতে এমন লুকে দেখা যায় সামান্থাকে। এ ছবিতে সামান্থা রুথ প্রভু লেখেন, ‘আমি দেখতে পাতলা গড়নের নই। আমার মনে হয়, আমি আপনার হারিয়ে দিতে দিতে পারি।’ সামান্থার মন্তব্যসহ ছবিটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার এই বক্তব্য নিয়ে চলছে চর্চা। হঠাৎ এ ধরনের মন্তব্য করার কারণ ব্যাখ্যা করেননি এই অভিনেত্রী। ২০২২ সালের অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। এরপর চিকিৎসার জন্য কাজ থেকে বিরতি নেন। সুস্থ হয়ে কাজেও ফিরেছেন। নিজেকে ফিট রাখতে নিয়মিত জিম করছেন। কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে আলোকচিত্রীদের সামনে পোজ দেন সামান্থা। সেখানে সামান্থাকে দেখে নেটিজেনদের বড় একটি অংশ দাবি করেন- সামান্থা কি আদৌ সুস্থ? কেউ কেউ অভিনেত্রীর চেহারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, নেটিজেনদের এসব মন্তব্যের জবাবে ইনস্টাগ্রামে এই বার্তা দিয়েছেন সামান্থা।


এই বিভাগের আরো খবর