সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিরব এবার সরকারি বিজ্ঞাপনে সরব হলেন

প্রতিনিধি: / ১৯০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সরকারি বিজ্ঞাপনের শুটিংয়ের মধ্য দিয়ে কাজে ফিরলেন মডেল ও অভিনেতা নিরব। কোটা সংস্কার আন্দোলনের কারণে বেশ কিছুদিন তাকে শুটিংয়ে দেখা যায়নি। নিরব জানান, বিজ্ঞাপনটি যৌথভাবে নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ। পরিচালনায় আছেন মাহবুবা ফেরদৌস। বিজ্ঞাপন নিয়ে নিরব বলেন, ‘এই মুহূর্তে মানিকগঞ্জে চলছে টিভিসির শুটিং। এখানে আমার সঙ্গে শতাধিক সহশিল্পী কাজ করছেন।’ তিনি আরো বলেন, ‘তাপদাহ নিয়ে নির্মাণ হচ্ছে জনসচেতনতামূলক এই বিজ্ঞাপন। যেখানে জনসাধারণকে গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পানসহ নানা ধরনের পরামর্শ দেওয়া হবে।’ বিজ্ঞাপনটি খুব শিগগিরিই টেলিভিশনে প্রচার করা হবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর