সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পেড্রো আলমোদোভার ভেনিসে স্বর্ণসিংহ জিতলেন

প্রতিনিধি: / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: ৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতলেন স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভার। তাঁর পরিচালিত ‘দ্য রুম নেক্সট ডোর’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন তিনি। গত রাতে পৃথিবীর সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরের পর্দা নামে। সমাপনী অনুষ্ঠানে মূল প্রতিযোগিতা বিভাগসহ বিভিন্ন শাখার পুরস্কার ঘোষণা করা হয়। ‘দ্য রুম নেক্সট ডোর’ ইংরেজি ভাষার ছবি। এই প্রথম পুরোপুরি ইংরেজি ভাষায় চলচ্চিত্র বানিয়েছেন আলমোদোভার। সেই সিনেমা জিতে নিল ভেনিসের সর্বোচ্চ পুরস্কার। এ ছবিতে অভিনয় করেছেন টিলডা সুইন্টন ও জুলিয়ান মুর। উৎসবে প্রিমিয়ারের পর ১৭ মিনিট ধরে স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল সিনেমাটি। পুরস্কার গ্রহণ করে প্রতিক্রিয়ায় আলমোদোভার বলেন, ‘আমি এই পুরস্কার আমার পরিবারকে উৎসর্গ করতে চাই। এই সিনেমাটি ইংরেজিতে আমার প্রথম চলচ্চিত্র…তবে আত্মাটি স্প্যানিশ।’ রৌপ্যসিংহ বা সেরা পরিচালকের পুরস্কারটি পেয়েছে ব্র্যাডি করবেট। এই পুরস্কার তিনি পেয়েছেন ‘দ্য ব্রæটালিস্ট’ সিনেমার জন্য। এতে অভিনয় করেছেন অ্যাড্রিয়ান ব্রডি ও ফেলিসিটি জোন্স। আসরে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন নিকোল কিডম্যান। ইরোটিক থ্রিলার ‘বেবিগার্ল’-এ অভিনয়ের জন্যই পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে ‘দ্য কোয়াইট সন’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার উঠেছে ভিনসেন্ট লিন্ডনের হাতে। সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে মৌরা ডেলপেরোর ‘ভারমিগিøও’। গত ২৮ আগস্ট শুরু হয়েছিল ভেনিস উৎসব।


এই বিভাগের আরো খবর