সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আঁখি-মুন্নী যুক্তরাষ্ট্রে একই মঞ্চে

প্রতিনিধি: / ২১৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: যুক্তরাষ্ট্রের ফেলাডেলফিয়ার পেনসিলভানিয়ার আপার ডার্বিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভানিয়া’ আয়োজিত ‘বাংলাদেশ প্যারেড ও মেলা ২০২৪’-এ একই মঞ্চে দীর্ঘ এক যুগ পর সংগীত পরিবেশন করেছেন আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নী। চার হাজারেরও বেশি দর্শকের সামনে তারা দুজন সংগীত পরিবেশন করেন। একই মঞ্চে আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নীকে পেয়ে দর্শকের মধ্যেও ছিল ভীষণ উচ্ছ¡াস। এদিন মঞ্চে আঁখি আলমগীর পরিবেশন করেন ‘তুমি আমার কত চেনা’, ‘ওরে পিড়িতি বিষের কাঁটা’, ‘ভালো আছি ভালো থেকো’ গানগুলো। অন্যদিকে দিনাত জাহান মুন্নী পরিবেশন করেন ‘সেই রেল লাইনের ধারে’, ‘সব কথা বলে না হৃদয়’, ‘বকুল ফুল’ ও ‘বন্দে মায়া লাগাইছে’ গানগুলো। অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্র থেকে অনুভ‚তি প্রকাশ করতে গিয়ে আঁখি আলমগীর বলেন, ‘এবার মূলত তিনটি শোতে সংগীত পরিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে এসেছি। আশা করছি, আগামী বৃহস্পতি-শুক্র দেশে ফিরব ইনশাআল্লাহ। যে কটি শোয়ে অংশ নিয়েছি, সবই ছিল ভীষণ পরিপাটি ও চমৎকার। বিশেষ করে ফেলাডেলফিয়ায় আয়োজনটি ছিল অনেক বড়। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সংগীতশিল্পী আঁখি আলমগীর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখানে মূলত তিনটি স্টেজ শোয়ে সংগীত পরিবেশন করতে গিয়েছেন তিনি। অন্যদিকে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী যুক্তরাষ্ট্রে এরইমধ্যে ফোবানা সম্মেলনে অংশগ্রহণসহ আরও কিছু অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন।


এই বিভাগের আরো খবর