সর্বশেষ :
রাশিয়ার মস্কোতে ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তুষারপাত কঙ্গোর কোলটান খনি ধসে দুই শতাধিক নিহত লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে ৬৫ হাজার অস্থায়ী কর্মীভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মিয়ানমারে নির্বাচনকালে জান্তার বিমান হামলা যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে ফের শাটডাউন শুরু নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কড়াকড়ি, পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করল ইসি ভোটে উপস্থিতি ছাড়াবে ৫৫ শতাংশ, বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার আইন প্রয়োগে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শুক্রবারও চলবে মেট্রোরেল, ঘোষণা শিগগিরই

প্রতিনিধি: / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

শিগগিরই শুক্রবারও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে। তবে তা দুপুর ৩টার পর থেকে চলাচল করবে। ছুটির দিনে সকালে যাত্রী কম থাকবে বলে বিকালে ট্রেন চলাচল শুরু করবে। সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, এখনও ঘোষণা হয়নি, তবে বিষয়টি পরিকল্পনায় আছে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। হলে জানতে পারবেন। তবে দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি। ডিএমটিসিএল সূত্র বলছে, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত এবং এটি শুরু হতে খুব বেশি সময় লাগবে না। ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্য যেসব কর্মী কাজ করবেন তাদের ডিউটির জন্য রোস্টার তৈরিও নির্দেশও দেওয়া হয়েছে। সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে। এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকবলেন, আমরা ওইটা নিয়ে কাজ করছি। আমরা ভিজিটে যাবো। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো স্টিস্টেমটা সাজাতে হবে তো। আমরা চালুর বিষয়ে কাজ করছি, এইটুকু আপাতত বলতে পারি।


এই বিভাগের আরো খবর