সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশের অন্তু ‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ

প্রতিনিধি: / ১৯৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: জনপ্রিয় ভারতীয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর এবারের অডিশনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের গায়ক জাহিদ অন্তু। কলকাতার বাছাই পর্বে তিনি উত্তীর্ণও হন। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি তার। ১৮ আগস্ট দুই ধাপের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। একই দিন তৃতীয় ধাপেরও বাছাই হয়। সেই ধাপেই বাদ পড়েন অন্তু। তবে বাদ পড়ার খবরটা গত শনিবার পেলেন তিনি। অন্তু বলেন, ‘এক মোবাইল কলে জানতে পারলাম, আমাকে বাদ দেওয়া হয়েছে। প্রথম রাউন্ডে ৭০০ থেকে ৮০০ জন প্রতিযোগী ছিলাম। সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে ১২০-১৩০ জন রাখা হয়েছিল। তৃতীয় রাউন্ডে রাখার কথা ছিল ৩০ থেকে ৪০ জনকে। আমি আগের দুই রাউন্ডের চেয়ে তৃতীয় রাউন্ডে ভালো পারফর্ম করেছিলাম। জানি না কেন আমাকে বাদ দেওয়া হলো!’


এই বিভাগের আরো খবর