সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মঞ্চ ভেঙে কনসার্টে গায়কের মৃত্যু

প্রতিনিধি: / ২১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: মার্কিন র‌্যাপার ফ্যাটম্যান স্কুপ মারা গেছেন। গত শুক্রবার কনসার্ট করতে গিয়ে স্টেজ ভেঙে পরে গিয়ে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৩। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হামদের শহরের সেন্টার পার্কে আয়োজিত কনসার্টে পারফর্ম করতে গিয়েছিলেন। শো অর্ধেক সময় শেষ করার পরই স্টেজ ভেঙে পড়ে যান তিনি। পরে দ্রæত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা স্কুপকে মৃত ঘোষণা করেন। গায়কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার বুকিং এজেন্সি এমএনএস। এপ্রসঙ্গে এজেন্সির একজন মুখপাত্র বলেন, ছিলেন সংগীত জগতের একটি জনপ্রিয় ব্যক্তিত্ব স্কুপ। যিনি বিশ্বজুড়ে অসংখ্য ভক্তদের ভালোবাসা পেয়েছেন। তার আইকনিক কণ্ঠ মহান শিল্পীদের ওপর অমোচনীয় প্রভাব রেখেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুপের পরিবার জানান, একটি উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল, যিনি মঞ্চ ও জীবনের জন্য ছিলেন আলোর উৎস। বিশ্বমানের একজন গায়ক ছিলেন স্কুপ। ১৯৯০-এর দশকে নিউ ইয়র্ক সিটির হিপ হপ দৃশ্যে একটি প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন তিনি। মিসি এলিয়টের গ্র্যামি পুরস্কার বিজয়ী গান ‘লুজ কন্ট্রোল’ এবং মারিয়া কেরির ‘ইটস লাইক দ্যাট’সহ জনপ্রিয় গানে অংশ নিয়েছেন স্কুপ। তার জনপ্রিয় একটি হিট গান ‘বি ফেইথফুল।’ ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল এবং ২০০৩ সালে আন্তর্জাতিকভাবে সাফল্য অর্জন করে, আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যে শীর্ষে পৌঁছায় গানটি।


এই বিভাগের আরো খবর