সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যার্তদের দেখে কষ্ট দ্বিগুণ অনুভব হলো: বুবলী

প্রতিনিধি: / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

বিনোদন: ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলা। বন্যার পানিতে প্রায় ৫৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। এ ঘটনায় এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। বন্যাদুর্গতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উদ্ধারে কাজ করছে। পিছিয়ে নেয় চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরও। যে যেভাবে পারছেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করলেন টালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। পাশাপাশি তিনি বলেন, বন্যার্তদের উপহার সামগ্রী পৌঁছানো সব চেয়ে বড় চ্যালেঞ্জ। স¤প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও শেয়ার করেছেন বুবলী। ক্যাপশনে তিনি লিখেছেন- ‘বন্যার্ত মানুষ গুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারণ এটা আমার মানসিক শান্তি। সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষ এগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে।’ এ অভিনেত্রী শেষাংশে বলেন, ‘কিন্তু তাদের কাছে এসব পৌঁছান এখন সব চেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করব বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রী গুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।’


এই বিভাগের আরো খবর