সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কঙ্গনা পুরনো প্রসঙ্গ তুলে অক্ষয়কে খোঁচা দিলেন

প্রতিনিধি: / ২১৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বিনোদন: বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত। প্রায় সব বিষয়েই কথা বলতে দেখা যায় তাকে। এজন্য বছরজুড়েই আলোচনা-সমালোচনায় ঘেরা থাকেন এই অভিনেত্রী। এবার অক্ষয় কুমারকে ঘিরে এক মন্তব্যে আলোচনায় উঠে এলেন তিনি। এক সাক্ষাৎকারে পুরনো এক ঘটনার প্রসঙ্গ তুলে অক্ষয়কে খোঁচা দিলেন কঙ্গনা। জানালেন, অক্ষয়ের অনেক সিনেমার প্রস্তাব তিনি ফিরিয়েছিলেন। কারণ সেগুলোতে নারীদের নিম্নভাবে উপস্থাপন করা হয়েছে। এনবিটির এক সাক্ষাৎকারে বলিউডে নারী সম্মান নিয়ে প্রশ্ন করা হয় কঙ্গনাকে। সেখানেই কঙ্গনা অক্ষয় কুমারের প্রসঙ্গ টেনে বললেন, ‘সিং ইজ বিøং সিনেমায় অভিনয়ের জন্য অফার করেছিলেন অক্ষয়। আমি সোজা না করেছিলাম। এরপর কয়েকটা সিনেমায় অক্ষয়ের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পাই। সেগুলোও করিনি। তাই অক্ষয় এক দিন আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন, ‘আমার সঙ্গে কি তোমার কোনো সমস্যা রয়েছে?’ উত্তরে আমি অক্ষয়কে বলেছিলাম, ‘স্যার আপনার বোঝা উচিত। আপনারও একটি কন্যাসন্তান রয়েছে। পর্দায়ও নারীদের জন্য সম্মান চাই আমরা।’ কঙ্গনা এই সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘সিং ইজ বিøং’ সিনেমায় খুবই অসম্মানজনক চরিত্রের অফার দেওয়া হয়েছিল তাকে। এ ছাড়া অক্ষয়ের অন্যান্য সিনেমায় নারী চরিত্রগুলো তেমন গুরুত্বপূর্ণ ছিল না বলেই তিনি প্রস্তাব ফিরিয়েছেন। স¤প্রতি নিজের আসন্ন সিনেমা ‘ইমার্জেন্সি’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। ইতিমধ্যেই সিনেমাটি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এমনকি কঙ্গনার এই সিনেমা নিষিদ্ধ করার ডাক দিয়েছে শিখ স¤প্রদায়। খুনের হুমকিও পেয়েছেন অভিনেত্রী। তবে আপাতত সিনেমার মুক্তিতেই নজর রাখছেন কঙ্গনা। ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এটি।


এই বিভাগের আরো খবর