সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অপু বিশ্বাস ভিডিও বার্তা দিয়ে তোপের মুখে

প্রতিনিধি: / ২৩৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বিনোদন: ভয়াবহ বন্যা কবলিত দেশ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে আছে প্রায় অর্ধকোটির বেশি মানুষ। এই মানবিক বিপর্যয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও। বন্যার্তদের সহায়তায় ভিডিও বার্তা দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। ভিডিও বার্তা দিয়ে সামাজিকমাধ্যমে পড়ছেন তোপের মুখে। এর আগে চঞ্চল চৌধুরীকেও বেশ কড়া সমালোচনার বানে জর্জরিত করা হয়েছিল। এবার শিকার হলেন অপু।  অপু বিশ্বাস এক ভিডিও পোস্ট করে জানান, তিনিও আর্থিক সহযোগিতা করেছেন বন্যার্তদের জন্য। ভিডিও বার্তা পোস্ট দিয়ে অপু তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন- ‘দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই।’ অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে, কারণ আমার নিজেরও ছেলে আছে। এসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না।’ আর তাতেই আওয়ামী লীগের রাজনীতির সংস্পর্শে থাকা এ নায়িকা রোষানলে পড়েন নেটিজেনদের। তার এ কথার সূত্র ধরেই নেটিজেনরা মন্তব্য করে ক্ষোভ জানাচ্ছেন। কেউ লিখছেন, ‘ছোট্ট জয়কে রেখে সারা দেশে ফিতা কাটতে পারেন আর বন্যার্তদের কাছে যেতে পারেন না। এসব ভÐামি ছাড়েন।’ কেউ লিখছেন, ‘আপার (শেখ হাসিনা) সঙ্গের ছবিগুলো কেন সরালেন।’ কেউ লিখেছেন, ‘দান করছেন সেই জন্য ধন্যবাদ। বাট যে বাটপারি করেছেন সেই গুলো মানুষ মনে রাখবে।’ কেউ কেউ শেখ হাসিনার দোসর বলে যেমন তকমা দিচ্ছেন অভিনেত্রীকে, কেউ বা বলছেন সুবিধাবাদী। এ ছাড়া অপুর সেই পোস্টে শত শত কমেন্ট পড়েছে যার অধিকাংশই নেতিবাচক। অনেকেই তাদের ক্ষোভ ঝাড়ছেন এ নায়িকার ওপর। এর কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব ছিলেন অপু বিশ্বাস।


এই বিভাগের আরো খবর