সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাঁধনের ‘মুজিব’ সিনেমার খরচ প্রকাশ্যে আনার দাবি

প্রতিনিধি: / ২০৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বিনোদন: বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে শুরু থেকে সরব ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। পরবর্তী সময়ে ছাত্রদের পক্ষে রাজপথেও নেমেছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সময়ের অনেক দুর্নীতির তথ্য এখন সামনে আসছে। এবার দুর্নীতি প্রসঙ্গে আওয়াজ তুললেন বাঁধন। অভিনেত্রীর দাবি, মুজিব সিনেমাও রেহাই পায়নি এই দুর্নীতির করালগ্রাস থেকে। তাই তিনি এ সিনেমার খরচের হিসাব দেখতে চান। স¤প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেন বাঁধন। অভিনেত্রী বলেন, ‘মুজিব নামে যে সিনেমাটি বানানো হয়েছে, আমি সেটার হিসাব চাই। আমি দেখতে চাই, এত বাজেটের একটা সিনেমা কিভাবে এত খারাপভাবে বানানো যায়!’ সিনেমাটির নির্মাণে ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, ‘কোটি কোটি টাকা বাজেট নিয়ে কী সিনেমাটা বানাল! সেই টাকাগুলো কোথায় গেল, এই হিসাব তো আমি দেখতে চাই। আমার খুবই কষ্ট হয়েছে, দেশের টাকা দিয়ে বানানো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো সিনেমা, যা ইচ্ছে তাই একটা বানিয়ে দেওয়া হলো!’ এর আগেও মুজিব সিনেমার টিজার, ট্রেলার নিয়ে নানা সমালোচনা হয়েছে। আলোচিত হয়েছে বাজেটের বিষয়টিও। সমালোচনার পাশাপাশি বাজেট নিয়েও নানা তথ্য ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ সিনেমাটির বাজেট ১২০ কোটি বলেও দাবি করেন। সিনেমাটির নির্বাহী প্রযোজক ও বিএফডিসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জানিয়েছিলেন, সিনেমাটি নির্মাণের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭০ কোটি রুপির (বাংলাদেশি টাকায় ৮৩ কোটি টাকা) সমঝোতা চুক্তি হয়। জানা যায়, ২০২০ সালের ১৪ জানুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশের পক্ষে তৎকালীন তথ্য ও স¤প্রচারমন্ত্রী হাছান মাহমুদ ও ভারতের তথ্য ও স¤প্রচারমন্ত্রী প্রকাশ জাভেদকর চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, মোট বাজেটের ৬০ শতাংশ অর্থ দিয়েছে বাংলাদেশ। সে হিসাবে বঙ্গবন্ধুর বায়োপিকে বাংলাদেশের বিনিয়োগ প্রায় ৫০ কোটি টাকা। অন্যদিকে বাকি ৪০ শতাংশ অর্থ ভারতের বিনিয়োগ করার কথা; বাংলাদেশি টাকায় যা ৩৩ কোটির বেশি। ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র এক টাকা। এক টাকা পারিশ্রমিক নেন ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী।


এই বিভাগের আরো খবর