সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এস আই টুটুল কাওয়ালী গানে কণ্ঠ দিলেন

প্রতিনিধি: / ২০৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বিনোদন: কাওয়ালি গান বাঁধলেন কণ্ঠশিল্পী এস আই টুটুল ও সরকার মুরাদ নূর। শহীদুল্লাহ ফরায়জীর কথায়, মুশফিক লিটুর সংগীতায়োজনে তৈরি গানটির শিরোনাম ‘পিপাসার পানি’। কণ্ঠশিল্পী এস আই টুটুল এখন যুক্তরাষ্ট্রপ্রবাসী। অনেক দিন তাই নিয়ম করে গাওয়া হয় না বাংলাদেশে। কাওয়ালি গান গাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কাওয়ালি গান খুব একটা গাওয়া হয়নি। অনেক বছর আগে হুমায়ূন আহমেদের কথায় একটি গান করেছিলাম। এবার মুরাদ নূরের সুরে পিপাসার পানি শিরোনামের একটি কাওয়ালি গান করলাম। তিনি আরো বলেন, শহীদুল্লাহ ফরায়জীর কথায় চার-পাঁচ বছর আগে গানটি গেয়েছিলাম। কিন্তু করোনা মহামারির কারণে তখন আর চ‚ড়ান্ত করতে পারিনি গানটি। এরপর অনেক দিন দেশের বাইরে থাকায় সুরকারের সঙ্গে বসা হয়নি। অবশেষে গানটির চ‚ড়ান্ত রূপ দিতে পেরে ভালো লাগছে। সুরকার মুরাদ নূর বলেন, গানটি তৈরি করতে অনেক সময় লেগে গেল। পরিস্থিতি অনুক‚লে না থাকায় এটা হয়েছে। তবে শেষ পর্যন্ত গানটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে। আমাদের এত দিনের চেষ্টা সফল হয়েছে। আমাদের এই চেষ্টা সার্থক হবে যদি শ্রোতাদের ভালো লাগে। গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী বলেন, আমি কখনোই কাওয়ালি গান লিখিনি। মুরাদ নূরের অনুরোধ আর পীড়াপীড়িতেই গানটি লিখেছি। লেখার পরেই আমরা পরিকল্পনা করি এস আই টুটুলকে দিয়ে গাওয়ানোর। শেষ পর্যন্ত তার কণ্ঠেই গানটি প্রকাশ হতে যাচ্ছে। আমরা গানটি নিয়ে সন্তুষ্ট। আশা করছি, শ্রোতাদেরও মন জয় করতে পারব। চলমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে গানটি নূর ক্রিয়েশনস এবং এস আই টুটুলের অফিশিয়াল ফেসবুক পেজসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হবে।


এই বিভাগের আরো খবর