সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গায়িকা একই দিনে মা-বোনকে হারালেন

প্রতিনিধি: / ২২১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বিনোদন: একই দিনে মারা গেলেন মার্কিন গায়িকা মারিয়া কেরির মা ও বোন। গত সপ্তাহে মারা যান মারিয়ার মা প্যাট্রিসিয়া ও বোন অ্যালিসন। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপল এ খবর প্রকাশ করেছে। গ্র্যামি বিজয়ী গায়িকা মারিয়া কেরি পিপলকে বলেন, ‘গত সপ্তাহে মাকে হারিয়েছি, আমার হৃদয় ভেঙে গেছে। একই দিনে আমার বোন মারা যাওয়ার পর হৃদয়বিদারক মুহূর্ত সৃষ্টি হয়।’ ‘আমি সৌভাগ্যবান যে, মা মারা যাওয়ার আগে অর্থাৎ গত সপ্তাহ তার সঙ্গে কাটিয়েছি। এই কঠিন সময়ে আমার গোপনীয়তা রক্ষা, সম্মান জানানোর জন্য সকলকে সাধুবাদ জানাই।’ বলেন মারিয়া। তবে কী কারণে মারিয়ার মা ও বোন মারা গেছেন, সে বিষয়ে কিছু জানাননি ৫৫ বছর বয়সি এই গায়িকা। প্যাট্রিসিয়া ব্যক্তিগত জীবনে আলফ্রেড রায় কেরির সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ সংসারে জন্মগ্রহণ করেন অ্যালিসন, মারিয়া ও মরগান। মারিয়ার বয়স যখন ৩ বছর তখন তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। মৃত্যুকালে মারিয়ার মা প্যাট্রিসিয়ার বয়স হয়েছিলে ৮৭ বছর। তিনি প্রাক্তন অপেরা গায়িকা এবং ভোকাল কোচ ছিলেন। উত্তরাধিকার সূত্রে মায়ের কাছ থেকে গানের কণ্ঠ পেয়েছেন মারিয়া।


এই বিভাগের আরো খবর