সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ববিতা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন

প্রতিনিধি: / ২২৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

বিনোদন: স্মরণকালের ভয়াবহতম বন্যায় কবলিত দেশ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে আছে অর্ধকোটির বেশি মানুষ। এই মানবিক বিপর্যয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও। তবে এই মুহূর্তে দেশের বাইরে থাকলেও দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে ভীষণ উদ্বিগ্ন প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী ও প্রযোজক ববিতা। গত ৯ আগস্ট ববিতা কানাডা যান তার একমাত্র সন্তান অনিকের কাছে। সেখানে গিয়েও তার মন একেবারেই ভালো নেই। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভীষণ মন খারাপ অভিনেত্রীর। তবে বন্যাদুর্গত এলাকার মানুষকে সহযোগিতা করতে এবার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ কেউ কেউ ব্যক্তিগতভাবে এগিয়ে আসছে, এটাই অনেক সাহসের বিষয়, এমনই অভিমত ববিতার। ববিতা বলেন, ‘প্রতিটি মুহূর্ত কানাডায় অনেক উৎকণ্ঠা, উদ্বিগ্নতার মধ্য দিয়ে কাটছে। নানা সংবাদমাধ্যমে তো খবর শুনছি, পাশাপাশি আমার পরিবারের সদস্যদের কাছ থেকেও আপডেট নিচ্ছি। বাংলাদেশে স্মরণকালের এ বন্যা প্রতিরোধে সব শ্রেণীর মানুষ যেভাবে কাঁধে কাঁধ রেখে সম্মিলিতভাবে কাজ করছে, তাতে আবারো প্রমাণিত হয়েছে বাংলাদেশীরা জীবন বাজি রেখে কাজ করতে পারে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্যাদুর্গত এলাকায় গিয়ে বন্যাকবলিত মানুষকে উদ্ধার করছে, আবার তারা খাদ্যও সরবরাহ করছে। নিরাপদ জায়গায় এনে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। কেউ কেউ ব্যক্তিগভাবে ফান্ড সংগ্রহ করে নানা ধরনের খাবার নিয়ে বন্যাদুর্গতদের পাশে থাকছে। সবার মধ্যে যে এদের পাশে থাকার আন্তরিক প্রচেষ্টা, এটাই বাংলাদেশীদের চিরায়ত রূপ। আল্লাহর কাছে দোয়া করি, দ্রæত যেন বন্যা থেকে আমরা পরিত্রাণ পাই।’ বর্তমানে সিনেমা থেকে দুরেই আছেন ববিতা। তার কাছে বেশ কয়েকজন পরিচালক গল্প শোনাতেও গিয়েছিলেন। কিন্তু কোনো গল্পই তার মন ছুঁয়ে যায়নি। যে কারণে তাকে নতুন সিনেমায় দেখার সুযোগও হয়ে ওঠেনি। আদৌ আর ববিতাকে নতুন সিনেমায় দেখা যাবে কিনা তা এখন সময়ের ব্যাপার।


এই বিভাগের আরো খবর