সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৮ ব্যান্ডের কনসার্ট ৬ সেপ্টেম্বর

প্রতিনিধি: / ২১৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

বিনোদন: বহুদিন হয়ে গেছে দেশের কোথাও কোনো মিউজিক্যাল কনসার্টের আয়োজন নেই। দেশে চলমান পরিস্থিতি বিবেচনা করেই এতদিন কনসার্ট আয়োজন থেকে বিরত ছিলেন আয়োজকরা। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর এবার ব্যান্ড ইন্ডাস্ট্রিতেও শুরু হয়েছে নতুন উন্মাদনা। ব্যান্ডগুলো প্রস্তুত হচ্ছে স্টেজে ফেরার জন্য। এর মধ্যেই ব্যান্ডগুলোর জন্য এলো নতুন খবর। সেপ্টেম্বরে হতে যাচ্ছে কনসার্ট, যার শিরোনাম ‘ঢাকা রক কার্নিভাল: স্বাধীন বাংলা বেতার’। কনসার্টটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের ৬ তারিখ। স্থান যমুনা ফিউচার পার্ক। ওপেন এয়ার কনসার্ট। এ আয়োজনে সহযোগিতায় থাকবেন দেশের জনপ্রিয় গিটারিস্ট এ কে রাহুল। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কনসার্ট নিয়ে শুরু হয়েছে প্রচারণা। কনসার্টের লাইনআপে দেখা যাবে দেশের জনপ্রিয় আট ব্যান্ডকে। যাদের মধ্যে থাকবে শিরোনামহীন, নেমেসিস, সোনার বাংলা সার্কাস, এভোয়েড রাফা, পাওয়ারসার্জ, কাকতাল, ওডসিগনেচার ও হাইওয়ে। এ ছাড়া ¯েøা পারফরম্যান্স করবেন এ কে রাহুল। এ মাসের শেষের দিকে কনসার্টের অনলাইন টিকিট ছাড়া হবে।


এই বিভাগের আরো খবর