সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

র‌্যাপারদের কনসার্ট স্থগিত বন্যা পরিস্থিতির কারণে

প্রতিনিধি: / ২১৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

বিনোদন: র‌্যাপারদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে কনসার্ট করার ঘোষণা দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার কনসার্টটি হওয়ার কথা ছিল। কিন্তু দেশের বন্যা পরিস্থিতির অবনতি হওয়া ও প্রতিকুল আবহাওয়ার কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। এ সময় বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবানও জানান তিনি। রিফাত জানান, দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিক‚ল আবহাওয়ার কারণে রাজু ভাস্কর্যে কনসার্ট স্থগিত করা হলো। এখন বন্যার্তদের পাশে দাঁড়ানোর সময়, সবাই এগিয়ে আসুন। এ ছাড়া ফেসবুক পোস্টেও এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনিও বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান। দেশের পূর্বাঞ্চলে ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে; ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর প্লাবিত হয়েছে। আশপাশের অন্তত ১০টি গ্রামে পানি প্রবেশ করেছে। বিচ্ছিন্ন রয়েছে প্রায় সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা।


এই বিভাগের আরো খবর