সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সংস্কার প্রয়োজন সিনেমা অঙ্গনে : বাঁধন

প্রতিনিধি: / ২১০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

বিনোদন: ঢাকাই সিনেমা বেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে ছাত্র আন্দোলনে আরও অনিশ্চয়তার মধ্যে পড়ে সিনেমা অঙ্গন। এ ছাড়া সিনেমার শিল্পীদের অবাধ কথাবার্তা ও নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুঁড়ি নিয়েও সাধারণ মানুষের কাছে সিনেমা হয়ে গেছে সস্তা পণ্য। সিনেমা ও শিল্পীদের প্রতি আগ্রহ হারাচ্ছেন দর্শক। ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। এখন নতুন করে দেশ সংস্কারের কার্যক্রম চলছে। সেই ধারাবাহিকতায় সিনেমায়ও সংস্কার করা প্রয়োজন বলেই মন্তব্য করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেন, ‘দেশের অন্যাণ্য জায়গার মতো সিনেমা অঙ্গনেও সংস্কার প্রয়োজন। এ জায়গা খুবই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আমাদের মিডিয়ায় কিছু প্রডাকশন হাউজ, প্রযোজক, পরিচালক ও কিছু অভিনয়শিল্পী আছেন যাদের আচরণ খুবই স্বৈরাচারী। তারা ভীষণভাবে মিডিয়াকে প্রভাবিত ও কলুষিত করেছেন। তাদের হাত থেকে মিডিয়াকে রক্ষা করতে হবে। শিল্পীদের রাষ্ট্র থেকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। আমাদের ইনস্টিটিউশন লাগবে। এ ছাড়া আরো অনেক ধরনের সংস্কার প্রয়োজন।’ এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন বাঁধন। ছাত্রদের হয়ে কথা বলতে নেমেছিলেন রাস্তায়। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হতে হয়েছিল তাকে। আন্দোলন মূহুর্তে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে থাকা ছবি নিয়েও অনেক সমালোচনায় পড়তে হয়েছে বাঁধনকে। এ বিষয়টি নিয়েও বাঁধন বলেন, ‘ছাত্রদের সঙ্গে সংহতি জানানোর পর থেকে আমাকে যে ধরনের সাইবার বুলিং করা হয়েছে, সেটা অনেক ভয়ানক ছিল।’


এই বিভাগের আরো খবর