সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাকিব পরীমণির ছেলেকে গাড়ি উপহার দিলেন

প্রতিনিধি: / ২২৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

বিনোদন: অভিনেত্রী পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যর জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে গাড়ি পাঠিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক। গত ১০ আগস্ট ছিল নায়িকাপুত্রের জন্মদিন। ছেলের জন্মদিনকে ঘিরে আয়োজনে কমতি রাখেননি পরীমণি। ঘরোয়াভাবেই নিজের পছন্দের মানুষদের নিয়ে পূণ্যর জন্মদিন পালন করছেন তিনি। গত শনিবার রিমার্ক থেকে পাওয়া পুণ্যর জন্মদিনের বিশেষ উপহারের একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। ১ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শাকিব খানের রিমার্ক-হারল্যান স্টোর থেকে আসা ‘হ্যাপি বার্থ ডে’ লেখা একটি বড় উপহারের বক্স খুলছেন পরীমণি। সেই বক্সে ছিল একটি লাল রঙের গাড়ি। জন্মদিনের উপহার পাওয়ার আনন্দে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসেই নিজের বাড়িতে ঘুরে বেড়াতে শুরু করেন পরীপুত্র। উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যর। শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পরীমণি তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ান ম্যান আর্মি। কয়েকমাস আগে একটি কন্যাসন্তান দত্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে অভিনেত্রীর সংসার।


এই বিভাগের আরো খবর