সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভক্ত-অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন মধুমিতা

প্রতিনিধি: / ২০৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

বিনোদন: ১৫ আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। এদিন অভিনেত্রী মধুমিতা সরকার তার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেখানে ক্যাপশনে তিনি ভারতবর্ষ বানানটি ভুল লেখেন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তায় অভিনেত্রী লিখেছিলেন ‘দিবেস’ ও ‘ভারতবর্শ’। আবেগের বশে ভুল করে ভুল বানান লিখে ফেলেছিলেন বলে ভক্ত-অনুরাগীদের কাছে এবার ক্ষমা চাইলেন মধুমিতা সরকার। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মধুমিতা বলেন, ‘আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। অনুভব করলাম শিল্পী হিসেবে আমার কিছু দায়বদ্ধতা রয়েছে। তাই মনে হল ক্ষমা চাওয়া উচিত। যদি নিজের থেকেই মনে করি আমি ভুল করেছি তা হলে ক্ষমা চাইতে অসুবিধে কোথায়?’ নিজের ভুলের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অভিনেত্রী লিখেছেন, ‘স্বাধীনতা দিবসে আমি পোস্টটা আমিই করেছিলাম। আমার টিম বা অন্য কেউ করেনি। খুব ভুল করেছি। সেটা হল পোস্ট করার আগে আমাদের চেক করে নেওয়া উচিত ছিল। এতটাই উত্তেজিত ছিল যে দেখিওনি।’ পোস্টের শেষাংশে মধুমিতার ভাষ্য, ‘হয়ত আশা করিনি টাইপো দেখে মানুষ আমায় অশিক্ষিত ভাববে। কিন্তু পাবলিক ফিগার হিসেবে এটা আমার দায়িত্ব। তাই আমি ক্ষমা চাইছি। অনেকক্ষণ ধরে মোবাইলে বাংলায় টাইপ করতে হবে বলে রোমানে লিখলাম। যারা ভাবছে আমি কোনোদিন স্কুলে যাইনি। ভগবাণ তাদের পবিত্র মন দিক। তারা শান্তিতে থাকুন।’


এই বিভাগের আরো খবর