সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অভিনেতা ম্যাথু পেরির মৃত্যু রহস্য উদঘাটন

প্রতিনিধি: / ২১৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

বিনোদন: ফ্রেন্ডস তারকা ম্যাথু পেরির মৃত্যুর ঘটনায় তার সহকারী ও চিকিৎসকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গত বৃহস্পতিবার সকালে লস অ্যাঞ্জেলেসে এক সংবাদ সম্মেলনে পুলিশ একথা জানায়। তার মৃত্যুর তদন্ত করতে গিয়ে বড় একটি মাদকচক্রের সন্ধান পেয়েছেন তারা। এই চক্র থেকেই ধীরে ধীরে মাদক দিয়ে পেরিকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসকরা বিষয়টি জেনেও প্রতিকার করেননি। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ফ্রেন্ডস এ চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয় করে খ্যাতি পান ম্যাথু পেরি। গত বছর অক্টোবরে হঠাৎ তার মৃত্যুর খবরে বিশ্বের কোটি কোটি মানুষ স্তব্ধ হয়ে যান। অকালমৃত্যু তদন্তে নামে পুলিশ। এতদিন পর তারা জানিয়েছে, মৃতুর পেছনে একটি চক্র সক্রিয় ছিল। ইতিমধ্যে আদালতে দোষ স্বীকার করেছেন পেরির সহকারী। কেটামিন কুইন নামে খ্যাত এক নারী চিকিৎসককে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন অ্যাটর্নি মার্টি এসত্রান্দা বলেন, তারা জানতেন যে এই ধরনের চিকিৎসা পেরির জীবন হুমকির মধ্যে ফেলবে। তারপরও তারা কাজটি করে গেছেন।


এই বিভাগের আরো খবর