সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চিকিৎসককে ধর্ষণের পর হত্যা, গর্জে উঠলেন আলিয়া ভাট

প্রতিনিধি: / ২২৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

বিনোদন: নারী চিকিৎসক আরজি করকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল কলকাতার রাজপথ। প্রতিবাদে ‘রাত দখলে’র সাক্ষী থাকল পুরো কলকাতা। সারা দেশে ছড়িয়ে পড়ছে এর আঁচ। সোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, একাধিক পোস্ট শেয়ার করেছেন আলিয়া। যার প্রথমেই লেখা, ‘আরেকটা নৃশংস ধর্ষণ। মেয়েরা যে কোথাও নিরাপদ নয় তা আরেকবার বুঝতে পারা। আরও একটা ভয়ংকর নৃশংসতা আমাদের মনে করিয়ে দিল নির্ভয়া ট্র্যাজেডির এক দশকেরও বেশি সময় হয়ে গেছে, কিন্তু এখনও কিছুই পালটায়নি।’ নিজের পোস্টে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) ২০২২ সালের রিপোর্ট দিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমাদের, নারীদের কেমন মনে হওয়া উচিত? এটাই যদি আমাদের মনের ভিতরে চলতে থাকে তাহলে রোজ কাজে যাব কেমন করে? ভয়ংকর এই ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দিয়েছে যে নারীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক অসামঞ্জস্যপূর্ণভাবে ভার বহন করে।’ আলিয়ার বক্তব্য, ‘একের পর এক অপরাধ এবং নির্যাতিত নারী সত্তে¡ও পরিস্থিতি যে পালটাবে সেই আশা নেই। আমরা এই তরুণীকে বাঁচাতে পারিনি, কিন্তু এমন ঘটনা যাতে আর না ঘটে সেই চেষ্টা করতে পারি। ক্ষমতাধরদের আমার অনুরোধ নারীদের নিরাপত্তার উপরে জোর দিন, তাদের জন্য নিরাপদ স্থান তৈরিতে নজর দিন আর সুরক্ষা বাড়ান। কেন? এই শব্দে জোর দিন। দেয়াল লিখন, আমাদের সমাজ বর্তমানে যেভাবে কাজ করছে তাতে মৌলিকভাবে কিছু ভুল আছে।’ সবশেষে অভিনেত্রী লেখেন, ‘নারীকে পথ পরিবর্তন করতে বোলো না, ভ‚মিকে বাসযোগ্য কর। প্রত্যেক নারীর ভালো থাকার অধিকার আছে।’ নিহত আরজি করের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরে। তিনি ছিলেন মা-বাবার একমাত্র সন্তান। এমবিবিএস পাস করার পর আর জি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগে পোস্টগ্র্যাজুয়েট করছিলেন। গত শুক্রবার হাসপাতালে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় তার মৃতদেহ।


এই বিভাগের আরো খবর