Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের সংখ্যালঘুদের পাহাড়ায় বিএনপি – জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

  • Reporter Name
  • Update Time : ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • ২৯৭ Time View
সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ পঞ্চগড়ের সংখ্যলঘু জনগোষ্ঠী নিরাপদে আছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে বিএনপি বলে দাবি করেছেন পঞ্চগড় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
ভারতীয় কিছু মিডিয়া উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের ঐতিহাসিক সংস্কৃতি ও ছাত্র জনতার জুলাই বিপ্লবকে নিন্দনীয় ভাবে উপস্থাপন করছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে জজকোর্টের আইনজীবী ভবনে এক সংবাদ ব্রিফিংএ এসব কথা জানান এই সংগঠনের নেতারা। জেলা আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক আদম সূফী এসময় লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালিয়ে যাবার পর সারাদেশের মতো পঞ্চগড়েও বিচ্ছিন্ন ও অনাকাংখিত কিছু ঘটনা ঘটেছে। বাড়িঘর ভাংচুর, লুটপাট হামলার এসব ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়। তৃতীয় পক্ষ এবং আওয়ামীলীগের সদস্যরাই পারিবারিক শত্রুতার জের ধরে বিপন্ন আইন শৃংখলার সুযোগ নিয়ে এসব দুস্কৃতি কর্মকাণ্ড করছে। সংগঠনটির সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন যারা এসব কাজে জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি। বিএনপি বা অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে শাস্তির ব্যবস্থা নেয়া হবে। এসময় পঞ্চগড় জজ আদালতে সিনিয়র আইনজীবী এডভোকেট এ হাসান প্রধান, এডভোকেট মজনুর রহমান, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
Tag :
About Author Information

জনপ্রিয়

পঞ্চগড়ের সংখ্যালঘুদের পাহাড়ায় বিএনপি – জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

Update Time : ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪