সর্বশেষ :
মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা রমজানে আল-আকসা বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা পশ্চিম তীরে মসজিদে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা জেলেনস্কির সঙ্গে মাখোঁর বৈঠক আজ মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তুরস্ক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করল

প্রতিনিধি: / ২৩১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

বিদেশ : সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে তুরস্ক সরকার। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার নিহতের সংবাদ এবং এ ঘটনায় যারা সান্ত¡না জানিয়েছেন, তাদের পোস্ট ‘সেন্সর’ করায় এ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে দেশটি। শুক্রবার দেশটির তথ্য যোগাযোগমন্ত্রী ফাহরেত্তিন আলতুন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রামের প্রতি নিন্দা জানিয়ে বিবৃতিতে আলতুন বলেন, ইসমাইল হানিয়ার নিহতের ঘটনাসংক্রান্ত কোনো সংবাদ ইনস্টাগ্রামে নেই। তার মৃত্যুতে শোক জানিয়ে যারা পোস্ট দিতে চাইছেন, তারাও পোস্ট করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। সেন্সরশিপের কারণেই এমনটা হয়েছে। আলতুন আরও বলেন, যে প্রতিষ্ঠান মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে, আমরা তাদের প্রতি কঠোর নিন্দা জানাই। এ ধরনের সেন্সরশিপ কখনো গ্রহণযোগ্য নয়।আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তুরস্কে ইনস্টাগ্রাম বন্ধ করা হলো। তুরস্কের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম।দেশটির পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুসারে, দেশের মোট ৮ লাখ ৩০ হাজার জনসংখ্যার মধ্যে ৫ লাখ ৮০ হাজার মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা তুরস্কে এবারেই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে দুই সপ্তাহের জন্য এক্স (সাবেক টুইটার) এবং দুই মাসের জন্য ইউটিউব বন্ধ করা হয় দেশটিতে। তারপর ২০১৭-২০২০ সাল পর্যন্ত তিন বছর উইকিপিডিয়া বন্ধ ছিল।


এই বিভাগের আরো খবর