সর্বশেষ :
মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা রমজানে আল-আকসা বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা পশ্চিম তীরে মসজিদে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা জেলেনস্কির সঙ্গে মাখোঁর বৈঠক আজ মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দেয়ালধসে মধ্য প্রদেশে ৯ শিশু নিহত

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

বিদেশ : ভারতের মধ্য প্রদেশের সাগর জেলায় স্থানীয় সময় রোববার সকালে একটি দেয়ালধসে পড়ার ঘটনায় ৯ শিশু নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। রাজ্যের শাহপুরের হারদৌল বাবা মন্দিরের কাছে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ঘটনাস্থলে থাকা শিশুরা এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, একটি ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে ওই শিশুরা মন্দিরে শিবলিঙ্গ তৈরিতে অংশ নিয়েছিল। সে সময় মন্দিরের পাশের একটি বাড়ির দেয়াল ধসে পড়ে। পুলিশ জানিয়েছে, ওই বাড়িটি প্রায় ৫০ বছরের পুরোনো। ভারী বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে পুলিশ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে হতাহত শিশুদের বয়স ১০ থেকে ১৫ বছর। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি বলেন, আমি আশা করছি আহতরা দ্রæত সুস্থ হয়ে উঠবে। যেসব পরিবার তাদের সন্তানদের হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা। সরকার প্রতিটি পরিবারকে ৪ লাখ রুপি করে সহায়তা দেবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর